নির্বাচন

এনআইডিতে ১০ বছর বয়সীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় ইসি

নির্বাচন কমিশন -ইসি
নির্বাচন কমিশন -ইসি

জাতীয় পরিচয় - এনআইডি এ এবার ১০ বছর বয়সীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন -ইসি। এক্ষেত্রে তাদের অস্থায়ী এনআইডি দেয়া হবে। আর বয়স ১৮ হলেই ভোটার তালিকায় যুক্ত হবে।

বর্তমানে দেশে ১০ কোটি ৪২ লাখের মতো ভোটার রয়েছেন। ২০১৫ সালের ২৫ জুলাই থেকে প্রথমবারের মতো ১৮ বছরের কম বয়সীদের তথ্য নেয় কমিশন। সে সময় ১৬ বছর বয়সীরাও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন।

২০১৫ সালে নেয়া শূন্য বছর বয়স থেকে এনআইডি দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নিয়েছে ইসি। এতে একই ব্যক্তির ভিন্ন নামের জটিলতা আর থাকবে না।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ৫ (২) অনুযায়ী-ভোটার নয়, এমন নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও শর্ত সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র দিতে পারবে কমিশন। এ আইনের বলেই কমিশন এ উদ্যোগ নিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ