গাইবান্ধা-৩ আসনের সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি দিলারা খন্দকার পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট।
রোববার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণ পরিবেশে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আসনটিতে মহাজোট, ঐক্যফ্রন্ট ও স্বতন্ত্রসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৩২টি কেন্দ্রের এই আসনে ভোটার সংখ্যা চার লাখ ১১ হাজার ৯৪১ জন।
গত ১৯ ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: