উপজেলা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
তবে এটির ব্যবহারের সময় যান্ত্রিক ত্রুটি ও অসুবিধা দুর করতে কর্মকর্তাদের আরো সর্তক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইপিআই ভবনে পঞ্চম উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের ইভিএম বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএমের যান্ত্রিক ভুল ত্রুটির কারণে ভোটাররা সহজে ভোট দিতে পারেননি এজন্য উপজেলা নির্বাচনে এর ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এটা নিয়ে যাতে মানুষের মধ্যে কোনো অনাস্থা তৈরি না হয় সে বিষয়টি খেয়াল রাখতেও নির্বাচনী কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন তিনি।
ইভিএমের যথাযথ ব্যবহারে ভোটে অনিয়ম বন্ধ করা সম্ভব বলেও সিইসি উল্লেখ করেন।