জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা এবং আসন সংখ্যা এক-তৃতীয়াংশ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
এ বিষয়ে জাতীয় সংসদ অধিবেশনে বিল উপস্থাপনের দাবিও জানানো হয়।
এছাড়া জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ বাস্তবায়ন, বৈষম্যমূলক সকল আইন সংস্কার করে অভিন্ন পারিবারিক আইন প্রতিষ্ঠা করার দাবি জানান পরিষদের নেতারা।
একমুখী বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, কুসংস্কারমুক্ত শিক্ষানীতি ও পাঠ্যসূচি প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: