নির্বাচন

কয়েক ধাপে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন: কমিশন সচিব

কয়েক ধাপে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন: কমিশন সচিব
কয়েক ধাপে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন: কমিশন সচিব

আগামী ১০ মার্চ প্রথম ধাপে ৮৭টি উপজেলা পরিষদের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

রোববার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পঞ্চম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে এ তথ্য জানান কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি, বাছাই ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে ভোট ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোট গ্রহণ হবে।

সচিব জানান, পঞ্চম ধাপে ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ ১৮ জুন।

উপজেলার সব পদে দলীয় প্রতীকে নির্বাচন হবে— পদে থেকে নির্বাচন করতে পারবেন না চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা—এ কথা জানিয়ে সচিব বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান।

এছাড়া সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ হবে আগামী ৪ মার্চ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ