নির্বাচন

উপজেলা নির্বাচন

আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম বিতরণ করা হয়।

মনোনয়ন প্রত্যাশীরা জেলা ও উপজেলা থেকে পাঠানো তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম জমা দেয়া যাবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ রোববার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।

প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট নেয়া হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা নেয়ার তারিখ ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।

প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হবে ১০ মার্চ। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮মার্চ, তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ, চতুর্থ ধাপে ভোট ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোট হবে ১৮জুন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ