নির্বাচন

ডাকসু নির্বাচন: চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

  ডাকসু নির্বাচন: চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা
ডাকসু নির্বাচন: চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ ১১ মার্চকে সামনে রেখে চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহম্মদ সামাদ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নির্বাচনের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এদিকে, তফসিল ঘোষণার আগে হলে ভোট গ্রহণ করা না সহ বেশ কিছু বিষয়ে গঠনতন্ত্র ও নির্বাচনের আচরণবিধি সংশোধনের দাবি জানিয়েছেন বামসংগঠনগুলো।

তবে, এখন এটি সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। বৈঠকে নির্বাচনের যাবতীয় আইন-কানুন নিয়ে তৈরি করা পুস্তিকাও নির্বাচনী কর্মকর্তাদের দেয়া হয়।

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহম্মদ সামাদ জানান, এই সপ্তাহের মধ্যেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থাই প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে জানান তিনি।

এদিকে, তফসিল ঘোষণার আগে আচরণবিধি ও গঠনতন্ত্রের বেশ কিছু বিষয় পরিবর্তনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে বামছাত্র সংগঠনগুলো।

এদিকে, আচরণবিধি ও গঠনতন্ত্র নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে ছাত্রলীগ নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে উপ উপাচার্য বলেন, এ মুহূর্তে আচরণবিধি ও গঠনতন্ত্র পরিবর্তনের কোনো সুযোগ নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ