নির্বাচন

কোনো অবস্থাতেই অনিয়মের সঙ্গে আপোস নয়: সিইসি

কেএম নুরুল হুদা
কেএম নুরুল হুদা

উপজেলা নির্বাচনে অনিয়মের সঙ্গে কোনো আপোষ করা চলবে না বলে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার –সিইসি কেএম নুরুল হুদা।

ভোট কেন্দ্রে অনিয়ম ও নির্বাচনী আচরণ বর্হিভূত কর্মকাণ্ড ঠেকাতে প্রয়োজনে ভোট বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

সেই সঙ্গে ভোটার ও এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত এবং সহিংসতা রোধে নির্বাচনী কর্মকর্তাদের সর্তক থাকার নির্দেশ দেন সিইসি।

আগামী ১০ মার্চ ৫ম উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে—এই নির্বাচনকে সামনে রেখে বুধবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট: ইটিআই ভবনে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করতে গিয়ে সিইসি বলেন, কোনো অবস্থাতেই অনিয়মের সঙ্গে আপোস করা চলবে না।

নির্বাচনে যাতে সকল ভোটার ঠিক ভাবে ভোট দিতে পারেন, পোলিং এজেন্টরা তাদের দায়িত্ব পালন করতে পারেন এজন্য নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচনের দিন, নির্বাচনের আগে ও পরে সহিংসতা রোধেও নির্বাচনী কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিইসি।

এই কর্মশালার অন্য চার কমিশনারও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। ভোটের দিন নির্বাচনী আইনের যথাযথ প্রয়োগ, নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন, নির্বাচন কমিশনের ভাবমূর্তি নানা বিষয়ে জোর দিয়েছেন তারা

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ