নির্বাচন

জাপার সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিল

জাপার সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিল
জাপার সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিল

জাতীয় পার্টি-জাপার মনোনীত সংরক্ষিত নারী আসনের চার সংসদ সদস্য মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙা।

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্যরা হচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম চেয়ারম্যানের উপদেষ্টা, অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্না এমপি, ডা. রুস্তম আলী ফরাজী এমপি, যুগ্ম মহাসচিব লিয়াক হোসেন খোকা। এছাড়া পীর ফজলুর রহমান মেজবাহ এমপি, নুরুল ইসলাম তালুকদার এমপি, পনির উদ্দিন আহমেদ এমপি, মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল এমপি, যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান উপস্থিত ছিলেন।

জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ