নির্বাচন

নির্বাচনী প্রচারণায় আতিকুল ইসলাম

আতিকুল ইসলাম
আতিকুল ইসলাম

প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সোমবার সকালে রাজধানীর উত্তরখানে শাহ কবীর ও দুপুরে মিরপুরে হযরত শাহ আলীএর মাজার জিয়ারত করে এ প্রচারণা শুরু করেন তিনি।

বিএনপি এ নির্বাচনে অংশ না নিলেও প্রচারণা ও ভোট উৎসবমুখর হবে বলেই আশা প্রকাশ করেন আতিকুল ইসলাম। প্রচারণায় ঢাকাকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রতি দিচ্ছেন তিনি।

ঢাকা মহানগড় উত্তরের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে রাজধানীর উত্তরখানের বেশকিছু অংশ। এসব এলাকায় মেয়রের সঙ্গে কাউন্সিলর নির্বাচনের ভোটও হবে।

সেখানে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি অংশ না নিলেও নির্বাচন ও নির্বাচনী প্রচারণায় উৎসবমুখরতায় কোন ভাটা পড়বে না।

পরে ওই এলাকায় নৌকা মার্কার লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী।

এর আগে সকালে উত্তরখানে হজরত শাহ কবীরের মাজার জিয়ারত করে, মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন আতিকুল ইসলাম। পরে দুপুরে আতিকুল ইসলাম আসেন মিরপুর ১ নম্বরে হজরত শাহ আলীর মাজারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ