নির্বাচন

নির্বাচনে বড় দলগুলোর অংশগ্রহণ না করা হতাশাজনক: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা

উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ না করা কমিশনের জন্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

তবে সার্বিকভাবে অংশগ্রহণমূলক না হলেও নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে জানান তিনি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে উপজেলা নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি আরো বলেন, প্রিজাইডিং অফিসারদের যত ভালো প্রশিক্ষণ দেয়া যাবে নির্বাচন তত ভালো হবে।

পোলিং এজেন্টরা যেন কেন্দ্রে থাকতে পারে তা নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এছাড়া ভোটাররা যেন নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারেন সে বিষয়ে নজর রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সিইসি।

পাশপাশি কোনো কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণের কারণে নির্বাচন প্রভাবিত হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ