নির্বাচন

সংসদ নির্বাচন ছিলো রেকর্ডে রাখার মতো সুষ্ঠু-নিরপেক্ষ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সোবার সকালে নির্বাচন কমিশনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কয়েকটিতে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় জাতীয় সংসদ নির্বাচনের মতো সুষ্ঠু করতে হবে বলেন সিইসি।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির উপ নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে জন্য নিরপেক্ষ দায়িত্ব পালন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

জাতীয় নির্বাচন ছিলো রেকর্ডে রাখার মতো সুষ্ঠু ও নিরপেক্ষ। উপজেলা ও সিটি নির্বাচনেও একই পরিবেশ থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিইসির।

সকল ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে বিষয়ে ভূমিকা রাখাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, উপজেলা ও সিটি নির্বাচনে সব দলের অংশগ্রহণ না করলে ইসির কিছু করার নাই তবে প্রতিযোগিতামূলক ভোট চায় কমিশন।

পোলিং এজেন্টদের নিরাপত্তা দিতে পুলিশকে ভুমিকা রাখার কথা জানান তিনি।

জাতীয় নির্বাচনে সহিংসতামুক্ত ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করায় আইন শৃখলাবাহিনীকে ধন্যবাদ জানান সিইসি।

বৈঠকে সেনাবাহিনীর পিএসও, পুলিশের আইজি, র্যা ব মহাপরিচালক, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ