উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ১২২টি উপজেলায় ভোটগ্রহণ ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ও তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ২৪ মার্চ ভোটগ্রহণ করা হবে।
তৃতীয় ধাপ থেকে সদর উপজেলাগুলোয় ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
এক্ষেত্র তৃতীয় ধাপে সাত উপজেলায় যন্ত্রে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
চতুর্থ ধাপে ১৬ উপজেলায় ইভিএমে ভোট নেয়া হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: