আগামীকাল ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচন ও দক্ষিণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আইনানুগ করতে কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার –সিইসি কেএম নুরুল হুদা।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানান।
সব দল নির্বাচনে না আসাটা অস্বস্তিকর—এ কথা উল্লেখ করে তিনি বলেন, তবে না আসাটা দলগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত, এক্ষেত্রে কমিশনের কোনো ব্যর্থতা নেই।
প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন সিইসি।
নির্বাচন সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: