নির্বাচন

‘গরম চা-খিচুড়ি’ খেয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান আতিকুলের

আতিকুল ইসলাম
আতিকুল ইসলাম

বৃষ্টির দিন- ছুটির দিন ও ভোটের দিনও— তাই ভোটারদের অনুরোধ করবো সবাই ভোট দিতে আসবেন আর ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বলে নিজের অভিমত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

‘গরম চা আর গরম খিচুড়ি’ খেয়ে সবাইকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান আতিকুল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপ-নির্বাচনে বৃহস্পতিবার রাজধানীর আজমপুরের নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ নির্বাচনে প্রতিপক্ষ না থাকার বিষয়ে তিনি বলেন, যদি আরেকটি দল থাকত তাহলে অবশ্যই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হতো।

আতিকুল আরো বলেন, এ দেশের নাগরিক হিসেবে- এ ঢাকাকে একটি সুন্দর ঢাকা সাজানোর জন্য সকলের কাছে ভোটের প্রত্যাশা করছি।

যে নৌকা দেশকে স্বাধীনতা দিয়েছে,--লাল সবুজের পতাকা দিয়েছে সেই নৌকাকেই ভোট দিবেন আর দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেবার কথা বলেন তিনি।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে এ উপনির্বাচন হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনে এ উপ নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম। তার মধ্যে সকালের বৃষ্টিতে ভোটার প্রথম ঘণ্টায় কেন্দ্রগুলোতে উপস্থিতি ছিল একেবারেই কম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ