নির্বাচন

ভোটার উপস্থিতি দেখে হতাশ শাফিন

শাফিন আহমেদ
শাফিন আহমেদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপ-নির্বাচনে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখতে পেয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের এ হতাশার কথা ব্যক্ত করেন।

শাফিন বলেন, ভোটগ্রহণ শুরু থেকে মানে- সকাল থেকে ঘুরছি কেন্দ্রে কেন্দ্রে কোথাও ঘুরেও ভোটারদের দেখা পাইনি।

ভোটারদের অনুপস্থিতির বিষয়ে শাফিন বলেন, গত বেশ কয়েকটা নির্বাচনে এত অনিয়ম হয়েছে যে ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ভোটাররা মনে করেন তাদের ভোটের কোনো মূল্য নেই।

তিনি আরও বলেন, ভোট নিয়ে ভোটারদের আগ্রহ নেই, এখানে নতুন করে বলার কিছু নেই, নির্বাচনে কি হয় তা সবারই জানা।

এ নির্বাচনের অনিয়ম নিয়ে তিনি আরো বলেন, এ কেন্দ্রে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনিয়ম দেখিনি। তবে সকাল থেকে আরও দুই-তিনটি কেন্দ্রে গিয়েছি, সেখানে অনিয়ম হয়েছে এবং তার প্রমাণ আমার কাছে আছে।

উত্তর সিটি করপোরেশনের উপ নির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণের পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে (সম্প্রসারিত) কাউন্সিলর পদে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে এ উপনির্বাচন হচ্ছে।

বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনে এ উপনির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম। তার মধ্যে সকালের বৃষ্টিতে ভোটারদের প্রথম ঘণ্টায় কেন্দ্রগুলোতে উপস্থিতি ছিল একেবারেই কম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ