নির্বাচন

ঢাকা সিটি নির্বাচন নিয়ে সন্তুষ্ট সিইসি

কেএম নূরুল হুদা
কেএম নূরুল হুদা

৩১ শতাংশের মতো ভোট পড়লেও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

শুক্রবার সকালে জাতীয় ভোটার দিবসের শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধীদল অংশ না নিলেও সিটি নির্বাচন তাৎপর্যপূর্ণ হয়েছে—উল্লেখ করে কেএম নূরুল হুদা বলেন, কমিশনের প্রতি আস্থাহীনতা পরাজিত দলগুলোর ঐতিহ্য।

শোভাযাত্রাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলনে। এছাড়াও শোভাযাত্রায় কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

এদিকে, ভোটার হব, ভোট দেবো—এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মত সারাদেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকালে কুমিল্লায় টাউন হল প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আয়োজন করা হয় আলোচন সভার। নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইলে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়া নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে দিনাজপুর ও ধামরাই জেলায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ