উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল-রোববার থেকে শুরু হচ্ছে।
প্রথম ধাপে হবে ৮৩টি উপজেলায় ভোটগ্রহণ করাহবে।
গতকাল মধ্যরাত থেকেই বন্ধ হয়েছে সব ধরণের প্রচার-প্রচারণা।
প্রথম ধাপের ভোটগ্রহণের জন্য বিভিন্ন উপজেলায় নির্বাচনী সামগ্রী পাঠানো চলছে।
সকাল থেকে জেলা সার্ভার স্টেশন থেকে উপজেলাগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল ও প্যাড, এজেন্ট কার্ডসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়।
আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে এসব সরঞ্জাম।
এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদের ভোটগ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।
এরমধ্যে আগামীকাল প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ৮৩ উপজেলায় ভোট হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: