নির্বাচন

৭৮টি উপজেলায় ভোটগ্রহণ শেষ

৭৮টি উপজেলায় ভোটগ্রহণ
৭৮টি উপজেলায় ভোটগ্রহণ

দেশের চারটি বিভাগের ৭৮টি উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটগ্রহণে নির্বাচন কমিশনের সর্বাত্মক প্রস্তুতির কথা বলা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, ব্যালট ছিনতাইসহ অনিয়মের ঘটনায় কুড়িগ্রামের পাঁচ উপজেলার ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

নেত্রকোণার মোহনগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আর ভোট শুরুর আগে শনিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট স্থগিত করা হয়েছে।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে রোববার চার বিভাগের ১২ জেলার ৭৮টি উপজেলায় সকাল ৮টায় শুরু হয় ভোট। সকালে বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিলো খুব কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ে।

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে দুইজন অস্ত্রসহ পুলিশ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অস্ত্রসহ ৩ জন পুলিশ রয়েছেন। এছাড়া ১২ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবি, ১৬ জন করে র্যাশব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও রয়েছে নির্বাচনের মাঠে।

এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৭৮টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৪২ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭ টি। নির্বাচনে মোট ভোটার ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০ জন।

প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ