নির্বাচন

উপজেলায় নির্বাচনে শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ: ইসি সচিব

ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ
ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ

দেশের চারটি বিভাগের ৭৮টি উপজেলায় নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমেদ।

ভোটারদের উপস্থিতি সন্তোষজনক—তবে সকল রাজনৈতিক দল অংশ নিলে স্বাভাবিকভাবে ভোটার উপস্থিতি বাড়তো মনে করেন তিনি।

সিরাজগঞ্জ ও লালমনিরহাটের অনিয়মের অভিযোগ প্রিসাইডিং ও সহকারি প্রিসাইডিং অফিসার গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

২৮টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে দেশের চারটি বিভাগের ৭৮টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ব্যালট ছিনতাইসহ অনিয়মের ঘটনায় কুড়িগ্রামে ৬, সুনামগঞ্জে ৩, সিরাজগঞ্জে ৩ ও হবিগঞ্জে ২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। নেত্রকোণার মোহনগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আর ভোট শুরুর আগে শনিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট স্থগিত করা হয়।

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রোববার ৪ বিভাগের ১২ জেলার ৭৮ টি উপজেলায় সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। সকালে বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিলো খুব কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়ে।

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১২ জন করে আনসার, ২জন পুলিশ আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবি, ১৬ জন করে র্যারব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও থাকে নির্বাচনী এলাকায়।

এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৭৮টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৪২ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭ টি। নির্বাচনে মোট ভোটার ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০ জন।

প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটগ্রহণে নির্বাচন কমিশনের সর্বাত্মক প্রস্তুতির কথা বলা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে নেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ