নির্বাচন

প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন গণতন্ত্রের জন্য সুসংবাদ নয়: মাহবুব তালুকদার

মাহবুব তালুকদার
মাহবুব তালুকদার

প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার রেওয়াজ গণতন্ত্রের জন্য সুসংবাদ নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কথাটা বেশ প্রচলিত। নির্বাচন মানেই হচ্ছে একাধিক প্রার্থীর মধ্যে থেকে বাছাই করা।

একতরফা নির্বাচনের কারণে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে আগ্রহী নয়— এ মন্তব্য করে নির্বাচন কমিশনার বলেন, এ নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। এজন্য উপজেলা নির্বাচনের জৌলুস নেই।

তিনি আরো বলেন, মর্যাদাহীন নির্বাচন করে কেউ খুশি হতে পারে না। নির্বাচনকে অর্থবহ করার জন্য ও গণতন্ত্র রক্ষার স্বার্থে নির্বাচন পদ্ধতির সংস্কার প্রয়োজন। নির্বাচন পদ্ধতির সংস্কার নির্বাচন কমিশনের কাজ নয়। এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়।

ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হলে এবং সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত হলে সকল রাজনৈতিক দল তাতে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন মাহবুব তালুকদার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ