নির্বাচন

তৃতীয় ধাপে ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ রোববার

তৃতীয় ধাপে ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ রোববার
তৃতীয় ধাপে ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ রোববার

পঞ্চম দফা উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রংপুর, বরিশালসহ ২৫ জেলার ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। এরইমধ্যে কেন্দ্র কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

শনিবার সকালে উপজেলা পরিষদগুলোতে সিল, ব্যালট পেপার, ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যায়। সেখান থেকে প্রিজাইডিং কর্মকর্তারা এসব সামগ্রী বুঝে নিচ্ছেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে।

১১৭টি উপজেলায় চেয়ারম্যান পদে ৩৫৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এদিকে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রার্থিতা বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীর প্রতীক ব্যালটে ছাপানোয় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ