নির্বাচন

উপজেলা পরিষদ নির্বাচন: ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ শেষ

উপজেলা পরিষদ নির্বাচন: ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ
উপজেলা পরিষদ নির্বাচন: ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৫টি জেলার ১১৭টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে।

রোববার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।

সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার সময় দুর্বৃত্তের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়।

এসময় দখল করতে আসা লোকজনদের গুলিতে এক কনস্টেবল গুরুতর আহত হন। এছাড়া ইটের আঘাতে এক এসআই আহত হয়েছেন।

এদিকে, কিশোরগঞ্জের কটিয়াদীতে আগের রাতে ব্যালট বাক্স ভরাটের অভিযোগে পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও কটিয়াদী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

তৃতীয় ধাপে দেশের ২৫টি জেলার ১১৭টি উপজেলায় সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হলেও বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিলো খুবই কম।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করা হলেও দুপুরেও কেন্দ্রগুলোতে প্রায় একই চিত্র দেখা যায়। তবে যারা ভোট দিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশ পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এবারের উপজেলা নির্বাচনে প্রথম ও দ্বিতীয় ধাপে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের ব্যবহার হয়নি।

তবে আজ চারটি উপজেলা মানিকগঞ্জ সদর, গোপালগঞ্জ সদর, মেহেরপুর সদর ও রংপুর সদরে ইভিএমের মাধ্যমে ভোট দেন ভোটাররা।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণের এলাকাগুলোতে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তৃতীয় ধাপে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নির্বাচন থাকায় নির্বাচন কমিশনের নির্দেশে সেখানে আশ্রয় পাওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের শনিবার থেকে সোমবার পর্যন্ত ক্যাম্পের বাইরে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রোহিঙ্গাদের ভোটের কাজে ব্যবহার ও তাদের দিয়ে বিশৃঙ্খলা রোধে এ নিষেধাজ্ঞা দিয়েছে ইসি।

তবে, খাদ্য, ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এ ধাপে ১২৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও, ছয়টি উপজেলার সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হচ্ছে না। এছাড়া কক্সবাজার সদর ও নরসিংদী সদরের ভোটগ্রহণ এই ধাপে হবে না। হবে চতুর্থ ধাপে। আর উচ্চ আদালতের নির্দেশে কুতুবদিয়া ও লোহাগড়া উপজেলার ভোট স্থগিত করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ