নির্বাচন

তফসিলের পর ময়মনসিংহ সিটিতে নির্বাচনী আমেজ

ময়মনসিংহ সিটি করপোরেশন
ময়মনসিংহ সিটি করপোরেশন

তফসিল ঘোষণার পর থেকেই ময়মনসিংহ সিটি করপোরেশনে শুরু হয়ে গেছে নির্বাচনী দৌঁড়ঝাপ। স্থানীয় রাজনীতিতে শুরু হয়ে গেছে নানা হিসাব-নিকাশ। আর নতুন এই সিটির উন্নয়ন করবে এমন একজনকেই মেয়র হিসেবে দেখতে চান নাগরিক ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিসহ ময়মনসিংহবাসী।

গত বছরের ১৫ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে গেজের প্রকাশ করে সরকার। আয়তন প্রায় সাড়ে ৯১ কিলোমিটার। আর ভোটার তিন লাখেরও বেশি।

গেজেট প্রকাশের প্রায় পাঁচ মাস পর এই সিটির নির্বাচনের তফসিল ঘোষণা হলো। আগামী ৫ মে হবে নতুন এই সিটির নির্বাচন। স্থানীয় রাজনীতিতেও তাই শুরু হয়ে গেছে নির্বাচন নিয়ে তোরজোর।

বিনিয়োগবান্ধব ব্যক্তিকে মেয়র হিসেবে দেখতে চান ব্যবসায়ীরা। আর নাগরিক সমাজের প্রতিনিধিরা নগরপিতা হিসেবে চাইছেন, একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে, সিটির উন্নয়নই যার কাছে প্রাধান্য পাবে।

গেজেট প্রকাশের ছয় মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ২০ দিন পর হবে ময়মনসিংহ সিটি নির্বাচনের প্রথম ভোট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ