নির্বাচন

৪র্থ ধাপে ১০৭ উপজেলা পরিষদে নির্বাচনে ভোটগ্রহণ শেষ

৪র্থ ধাপে ১০৭ উপজেলা পরিষদের নির্বাচন চলছে
৪র্থ ধাপে ১০৭ উপজেলা পরিষদের নির্বাচন চলছে

চতুর্থ ধাপে ১০৭ উপজেলা পরিষদের নির্বাচন ভোটগ্রহণ শেষ হয়েছে।

পাঁচ বিভাগের ১৬ জেলার ১০৭ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান; এই তিনটি পদে দলীয় প্রতীকে নির্বাচনে ভোটগ্রহণ হয়।

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না দিয়ে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই দুই পদ।

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই চলে। এই উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ র‌্যাব, আনসার, এপিবিএন, বিজিবির দেড় লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। ৫০টি উপজেলা ঝুকিঁপূর্ণ বিবেচনা করে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ৫০টি উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

চতুর্থ ধাপে পাঁচ বিভাগের ১৬ জেলার ১০৭টি উপজেলায় ১ হাজার ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

চতুর্থ ধাপে ১২২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এছাড়া, আগের তিন ধাপে স্থগিত হওয়া ৬টিসহ মোট ১২৮টি উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচনের কথা ছিল। এর মধ্যে খুলনার ডুমুরিয়া, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার বরুড়া, পিরোজপুরের মঠবাড়িয়া এবং নোয়াখালীর কবির হাটের ইসি নির্বাচন স্থগিত করেছে। এছাড়া ১৫ উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে না। ফলে চতুর্থ ধাপে নির্বাচন হচ্ছে ১০৭ উপজেলায়।

পঞ্চম উপজেলা নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম ধাপে ১০ মার্চ ৭৮ উপজেলায়, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১৬ উপজেলায়, তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় এবং আগামী ১৮ জুন পঞ্চম ধাপের ২১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ