গত ৩১ মার্চ চতুর্থ দফা উপজেলা নির্বাচনে স্থগিত হওয়া কুমিল্লার দুটি উপজেলার ৬টি এবং মুন্সীগঞ্জের গজারিয়ার ৩ টি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত।
কুমিল্লার মেঘনা উপজেলার দুটি ও চান্দিনা উপজেলার চারটি কেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নারী ভোটারদের উপস্থিতি ছিলো বেশি।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তিনটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটকেন্দ্রের নিরাপত্তায় কাজ করছে র্যারব, বিজিবি, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ।
গত ৩১ মার্চ হওয়া চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে এসব কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: