নির্বাচনকে ডিজিটাল পদ্ধতির আওতায় নিয়ে আসতে আগামী সব নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বুধবার দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান সিইসি।
তিনি বলেন, ইভিএম নিয়ে অনেক সমালোচনা থাকবে কিছু ভুল ভ্রান্তিও হবে। তারপরও ইভিএম ব্যবহার করা হবে, কারণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইভিএম ব্যবহারের বিকল্প নেই।
স্মার্ট কার্ডের গুরুত্ব তুলে ধরে কে এম নুরুল হুদা বলেন, দেশের এক কোটি ৪১ লাখ নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়া হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: