নির্বাচন

সারাদেশের ২৯৫ স্থানে ভোট চলছে

সারাদেশের ২৯৫ স্থানে ভোট চলছে
সারাদেশের ২৯৫ স্থানে ভোট চলছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভাসহ জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের ওয়ার্ড ও ২৭৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদেসহ মোট ২৯৫ স্থানে ভোট চলছে। বিভিন্ন পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) তরফ থেকে জানান হয়েছে যে, ১১টি জেলা পরিষদে চেয়ারম্যান বাদে অন্য পদে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে, নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভায়, ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ২৭৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে কাঞ্চন পৌরসভায়, চট্টগ্রাম সিটির ১৭ নম্বর ওয়ার্ডে এবং ৮টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। বাকিগুলোতে ব্যালটে ভোট নেয়া হচ্ছে।

ইভিএমের বিষয়ে ইসি সচিব মো. আলমগীরের বক্তব্য, ‘ব্যালট পেপারে ভোট হলে কেউ তা ছিনিয়ে নিয়ে পারে। ইভিএমে সে সুযোগ নেই। যার ভোট তাকেই দিতে হবে, অন্য কারও দেয়ার সুযোগ নেই।’

এ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/ প্রতিষ্ঠান/ সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন সাধারণ ছুটি রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ