নির্বাচন

রংপুরে উপ-নির্বাচনে অংশ নেবে বিএনপি

রংপুরে উপ-নির্বাচনে অংশ নেবে বিএনপি
রংপুরে উপ-নির্বাচনে অংশ নেবে বিএনপি

রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান।

তিনি বলেন, আমরা রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই নির্বাচনে প্রার্থী মনোনয়ন ঠিক করতে স্থায়ী কমিটিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব দিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন সব নির্বাচনে ব্যবহার করার জন্য বেশ সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহারের চেষ্টা করছে। ইভিএম পদ্ধতিতে নির্বাচন কোনো মতেই সমর্থন করি না। ইভিএমে কখনোই জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটবে না। জনমতকে ঘুরিয়ে দেয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা ইভিএম পদ্ধতি বাতিলের দাবি জানাচ্ছি।

বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে সভাপতিত্ব করেন তারেক রহমান। মহাসচিব ছাড়াও ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ