নির্বাচন

এরশাদের আসনে সাদ এরশাদ বিজয়ী

এরশাদের আসনে সাদ এরশাদ বিজয়ী
এরশাদের আসনে সাদ এরশাদ বিজয়ী

রংপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ।

শনিবার সন্ধ্যার পর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাহতাব উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন আয়োজিত ফলাফল কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৭৫টি আসনে মহাজোট মনোনীত সাদ এরশাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার (মোটরগাড়ি) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।

এছাড়াও কাজী মো. শহীদুল্লাহ (মাছ) ১ হাজার ৬৬২, তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) ৯২৪, শফিউল আলম (আম) ৬১১ ভোট পেয়েছেন।

প্রায় সাড়ে ৪ লাখ ভোটারের এ আসনে ভোট নেয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ নির্বাচনে শতকরা ২১.৩১ শতাংশ ভোট পড়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ