নির্বাচন

২ সিটিতে ভোটের তফসিল ঘোষণা আজ

২ সিটিতে ভোটের তফসিল ঘোষণা আজ
২ সিটিতে ভোটের তফসিল ঘোষণা আজ

আজ রবিবার(২২ ডিসেম্বর) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে আগামী বছরের জানুয়ারির শেষে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হতে পারে। ইসির একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এদিকে মূলত দুই সিটি নির্বাচনের তফসিল নির্ধারণের জন্য আজ জরুরি বৈঠকে বসছে ইসি। গত ১২ ডিসেম্বর এ বৈঠকের প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে চার কমিশনারসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এ বিষয়ে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, রবিবার কমিশন বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। সিদ্ধান্ত এলে বিকেলেই তফসিল ঘোষণা করা হবে।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের প্রস্তাবনা তৈরি করে ইতোমধ্যে কমিশনের কাছে পাঠানো হয়েছে। সেখানে ভোটের তারিখ ফাঁকা রাখা হয়েছে। আজকের আলোচনায় তফসিলের সিদ্ধান্ত এলে ফাঁকা জায়গাগুলোতে ভোটের তারিখ দিয়ে পূরণ করে তফসিল ঘোষণা করবে ইসি।

নিয়মানুযায়ী তফসিল ঘোষণার ৪০-৪৫ দিনের মতো সময় দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে হিসেবে আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে এই দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ইতোমধ্যে ঢাকার দুই সিটির ভোটের ক্ষণ গণনা শুরু হয়েছে। গত ১৪ নভেম্বর নির্বাচন উপযোগী হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ১৮ নভেম্বর নির্বাচন ক্ষণ গণনা শুরু হয়েছে ঢাকা দক্ষিণের।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন হয়। নির্বাচনের পর ঢাকা উত্তর সিটির প্রথম সভা হয় ওই বছরের ১৪ মে, দক্ষিণ সিটিতে ১৭ মে। এ হিসাবে ঢাকা উত্তরের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, আর দক্ষিণের একই বছরের ১৬ মে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ