নির্বাচন

তাপসের আসন শূন্য ঘোষণা

তাপসের আসন শূন্য ঘোষণা
তাপসের আসন শূন্য ঘোষণা

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। এরপর তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

রোববার দুপুর দেড়টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্রের চিঠি দেন সংসদ সদস্য তাপস। এর কয়েক ঘণ্টা পর একাদশ জাতীয় সংসদের ১৮৩, ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা করা হয়।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনে সংসদ সদস্যরা মেয়র পদে ভোটের অযোগ্য হবেন। সেক্ষেত্রে মেয়র পদে প্রার্থী হতে হলে সংসদ সদস্য পদ ছেড়ে মনোনয়নপত্র জমা দিতে হবে।

সকালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরের মেয়র পদে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপসকে দলীয় প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ।

আদালতের আদেশে সিটি করপোরেশনের মেয়র পদটি লাভজনক বিবেচিত হওয়ায় প্রার্থী হতে পদ ছাড়তে হচ্ছে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামকেও। মঙ্গলবার পদ ছেড়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে তার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ