নির্বাচন

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী মোছলেম জয়ী

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী মোছলেম জয়ী
চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন: আওয়ামী লীগ প্রার্থী মোছলেম জয়ী

কম ভোটার উপস্থিতি এবং অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ (নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৭ হাজার ২৪৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান (ধানের শীষ) পেয়েছেন ১৭ হাজার ৯৩৫ ভোট। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী কন্ট্রোলরুম থেকে রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফল ঘোষণা করেন।

২২ দশমিক ৯৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে তিনি জানান। এ আসনে ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। কেন্দ্র ছিল ১৭০টি। এ আসনে তিনবারের সংসদ সদস্য বাংলাদেশ জাসদের নেতা মাইনউদ্দিন খান বাদল ৭ নভেম্বর মারা গেলে আসনটি শূন্য হয়। তিনিও নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন।

ফল ঘোষণার সময় জিমনেশিয়ামে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও আওয়ামী লীগ প্রার্থী মোছলেম উদ্দীন আহমদসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও বিএনপির কেউই ছিলেন না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ