নির্বাচন

পূজা-ভোট একসঙ্গে কোনো সমস্যা নয়: ইসি সচিব

পূজা-ভোট একসঙ্গে কোনো সমস্যা নয়: ইসি সচিব
পূজা-ভোট একসঙ্গে কোনো সমস্যা নয়: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, নির্বাচন ও পূজা দুটোই ‘পবিত্র’ কাজ হওয়ায় একসঙ্গে অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না। নির্বিঘ্নে সরস্বতী পূজা অনুষ্ঠানের বিষয়ে আশ্বস্থ করে সচিব বলেন , নির্বাচন ও পূজা একসঙ্গে হবে, এটি সাংঘর্ষিক হবে না। আদালতের আদেশ সবাইকে মানতে হবে। রংপুরের ভোটও পূজার সময়ে হয়েছে। এবারও তা হতে কোনো অসুবিধা নেই। পূজা উৎসবের আমেজে হবে, একই সঙ্গে ভোটও হবে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) সরস্বতী পূজার কারণে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের একটি আবেদন হাই কোর্ট খারিজ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে একথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, পূজার জন্য জায়গা ছেড়ে দিয়েই নির্বাচনের ব্যবস্থা করা হবে। নির্বাচন মানেই এমন নয় যে মারামারি হবে, তাই পূজা করা যাবে না। তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী আইন, সরস্বতী পূজা ও এসএসসি পরীক্ষাসহ সব বিষয় বিবেচনায় নিয়ে সর্বোত্তম দিন হিসাবে ৩০ জানুয়ারি ঠিক করেছে। আদালত রিট আবেদন রিট খারিজ করায় ভোট আয়োজনে বাধা নেই।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের নেতাদের উদ্দেশ্যে সচিব বলেন, তারা অত্যন্ত দায়িত্বপূর্ণ ব্যক্তি। আদালত যেখানে রায় দিয়েছে কমিশনের বিষয় না, আদালতের রায়ে তারা শ্রদ্ধা জানাবেন বলে আশা করছি। গণমাধ্যমের মাধ্যমে শুনলাম তারা আপিল করতে পারেন, আপিলে কি আসে সে জন্য অপেক্ষা করতে পারেন। তবে পূজা এবং নির্বাচন একসঙ্গে হতে পারে।

আগামী ৩০ জানুয়ারী ঢাকা দুৃ সিটি নির্বাচনের দিন ঘোষনা করে ইসি। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোটের তারিখ পরিবর্তনের জন্য আদালতে এই রিট আবেদন হয়। সনাতন ধর্মীয় নেতারাও এ বিষয়ে ইসিকে ভোটের দিন পরিবর্তনের আহ্বান জানান।

আবেদনটি সরাসরি খারিজ করে দিয়ে আদালত এক আদেশে বলেছে, শিক্ষা মন্ত্রণালয় ২৯ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারেও ২৯ তারিখ ছুটির কথা বলা আছে। আর নির্বাচন কমিশন ৩০ তারিখ ভোটের তারিখ ঘোষণা করেছে। তার দু’দিন পর এসএসসি পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতিতে ভোটের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই, তাই আবেদনটি সরাসরি খারিজ করে আদালত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ