নির্বাচন

গুরুতর আহত ৮

বিএনপির কাউন্সিলর প্রার্থী সেগুনের ওপর হামলা

বিএনপির কাউন্সিলর প্রার্থী সেগুনের ওপর হামলা
বিএনপির কাউন্সিলর প্রার্থী সেগুনের ওপর হামলা

রাজধানীর উত্তর সিটির ১ নং ওয়ার্ড বিএনপির মনোনিত প্রার্থী মোস্তাফিজুর রহমান সেগুনের উপর হামলার হয়েছে। এতে প্রার্থীসহ ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-স্থানীয় যুবদলের বকুল হোসেন, ঢাকা উত্তর ছাত্র দলের সদস্য রাজন মুহাম্মদ রাজ, ছাত্রদলের সদস্য রবিউল আউয়াল ভূইয়া, সাইফুল ইসলাম সাইফ ও সোহেব আহমদসহ আরো অন্তত ৪জন। ঘটনাস্থল থেকে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রার্থীর মাথায় ও হাতে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে।

সূত্র জানায়, বিএনপি মনোনিত প্রার্থী আজ বিকালে আনুমানিক ৪ টার দিকে আবদুল্লাহ পুর খন্দকার সিএনজি পাম্প থেকে প্রচারণা শুরু করে বেড়ি বাধের ঢাল দিয়ে উত্তরা ৯ নং সেক্টর এর শেষ মাথায় দিকে যাচ্ছিলেন, এমন সময় পাশেই ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আফসার উদ্দিন খানের নির্বাচনী অফিস থেকে ৫০-৬০ জনের একটি দল হাতে লাঠি, রড ও হকিস্টিক দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এক পর্যায়ের বেড়িবাধ রোডের উপর দিয়ে ছাত্রদলের ৪ জনকে মারতে মারতে ১ কিলোমিটার দূরে আব্দুল্লাহ পুর পুলিশ বক্সের কাছ পর্যন্ত নিয়ে যায়। এ সময় প্রার্থীর গায়েও লাঠি দিয়ে পিটানো হয়েছে বলে জানান সেগুন।

তিনি বলেন, আমার প্রতিপক্ষ সরকার দলীয় প্রার্থীর ৫০-৬০ জনের একটি দল আমাদের এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় আমাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। আর আমার প্রচার দলে থাকা সবাই কমবেশী মার খেয়েছে।

তবে, সবছেড়ে অমানবিক বিষয় হচ্ছে, ছাত্রদলের চারজন কর্মীকে প্রকাশ্যে মারধর করতে করতে এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। পরে তারা জ্ঞান হয়ে মাটিতে পড়ে তাদেও ছেড়ে দেয়। এসময় আমাকে নির্বাচনী প্রচারণা চালাতে নিষেধ করা হয়। সূত্র/ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ