নির্বাচন

ঢাকার দুই সিটির ভোটকেন্দ্র তালিকা প্রকাশ

ঢাকার দুই সিটির ভোটকেন্দ্র তালিকা প্রকাশ
ঢাকার দুই সিটির ভোটকেন্দ্র তালিকা প্রকাশ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। চূড়ান্ত তালিকা অনুযায়ী, দুই সিটিতে ভোটকেন্দ্রের সংখ্যা দুই হাজার ৪৬৮টি।

দুই সিটির মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৭ এর উপ-বিধি ২ অনুসারে ঢাকা দুই সিটির চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড সংখা ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১৮টি, ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৩১৮টি, ভোট কক্ষের সংখ্যা ৭ হাজার ৮৪৬টি। আর অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা নেই, তবে অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৭৫৪টি।

এই সিটিতে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার সংখ্যা ১৪ লাখ ৬০ হাজার ৭০৬।

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড সংখ্যা ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ২৫টি, ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি, ভোট কক্ষের সংখ্যা ৬ হাজার ৫৮৮টি। অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা নেই, তবে অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৮৭৬টি।

এই সিটিতে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। তার মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও ওইদিন সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় পেছানো হয়েছে নির্বাচনের তারিখ। নতুন তারিখ অনুযায়ী ১ ফেব্রুয়ারি সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র/কাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ