নির্বাচন

আধুনিক ঢাকা গড়তে আতিক তাপসকে ভোট দেয়ার আহ্বান

আধুনিক ঢাকা গড়তে আতিক তাপসকে ভোট দেয়ার আহ্বান
আধুনিক ঢাকা গড়তে আতিক তাপসকে ভোট দেয়ার আহ্বান

আধুনিক, মাদকমুক্ত সবুজ রাজধানী গড়তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী ফজলে নূর তাপসকে ভোট দেয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আতিক-তাপস সমর্থকগোষ্ঠী আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক কূটনীতিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, মো. রফিকুল আনোয়ার, লোকমান হোসেন, জাকির হোসেন সোহেল, শাহাদাত হোসেন ভূঁইয়া, শাহাবুদ্দিন আহমেদ, মিজানুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যদি আমরা আধুনিক ঢাকা চাই তাহলে কার হাতে সম্ভব সেটি বিবেচ্য। আমরা সমর্থকগোষ্ঠী আতিকুল ইসলাম ও ফজলে নূর তাপসের সঙ্গে আলোচনা করেছি।

মূলত যানজটহীন, বর্জ্যমুক্ত, দূষণমুক্ত পরিষ্কার ঢাকা মহানগরী আমাদের দাবি। তারা এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। তারা বলেছেন, নির্বাচিত হলে তারা ঢাকাকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে একটি খেলার মাঠ দেবেন।

ডিএনসিসির প্রচারণায় না’গঞ্জ মহানগর যুবলীগ : নারায়ণগঞ্জ প্রতিনিধি জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে ৪টি ওয়ার্ডের গণসংযোগ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ।

সোমবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৪টি ওয়ার্ডের এই গণসংযোগের নেতৃত্বে দেন মহানগরের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩, ৫৮, ৫৯ ও ৬০নং ওয়ার্ডের ভোটারদের কাছে নৌকা প্রতীকের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়। সূত্র/ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ