ধানমন্ডি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। সকাল পৌনে নয়টার দিকে তিনি এই কেন্দ্রে আসে এবং ভোট দেন। এ সময় তার পরিবারের সদস্যরাও তাপস এর সঙ্গে ছিলেন। ১০ মিনিট পরে ভোট দিয়ে বের হওয়ার পর ফজলে নূর তাপস উপস্থিত সাংবাদিকদের বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। এ নির্বাচনে জয় লাভের ব্যাপারে আমি আশাবাদী কারন যোগ্য প্রার্থী হিসেবে এলাকার জনগণ আমাকে নির্বাচিত করবেন।
আজ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।