নির্বাচন

৫ আসনে উপনির্বাচনে আ’লীগের প্রার্থী যারা

৫ আসনে উপনির্বাচনে আ’লীগের প্রার্থী যারা
৫ আসনে উপনির্বাচনে আ’লীগের প্রার্থী যারা

সংসদীয় পাঁচটি আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে দলের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনে মনোনয়ন পেয়েছেন শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়া যশোর-৬ আসনের শাহীন চাকলাদার, গাইবান্ধা-৩ আসনে উন্মে কুলসুম, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম মিলন।

উল্লেখ্য, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১০, বগুড়া-১ আসনের জন্য ১৯, যশোর-৬ আসনের জন্য ১৩, বাগেরহাট-৪ আসনে ১১ এবং গাইবান্ধায় ২৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়, যা শেষ হয় গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায়। সূত্র/ভোরেরকাগজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ