নির্বাচন

ঢাকা উত্তরের নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা

ঢাকা উত্তরের নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা
ঢাকা উত্তরের নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ‘ভোট ডাকাতি’ ও ‘কারচুপির’ অভিযোগ এনে নির্বাচনের ফল বাতিল চেয়ে বিএনপির প্রার্থী তা‌বিথ আউয়াল। সোমবার (১ মার্চ) নির্বাচনী ট্রাইব্যুনালে বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে তিনি এই মামলা দায়ের করেন।

এই মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র, নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করা হয়েছে।

তা‌বিথ আউয়া‌লের প‌ক্ষে ঢাকা আইনজীবী স‌মি‌তির সাবেক সভাপ‌তি মাসুদ আহ‌মেদ তালুকদার, বা‌রের নবনির্বা‌চিত সভাপ‌তি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, ব‌্যা‌রিস্টার এ‌কেএম এহসানুর রহমান আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

নির্বাচনী আইন অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ‘নির্বাচনী ট্রাইব্যুনালে’ সংক্ষুব্ধ প্রার্থী বা তার মনোনীত ব্যক্তিকে আবেদন করতে হবে।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরে ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন।

১৮০ দিনের মধ্যে এই মামলা নিষ্পত্তি করবে ট্রাইব‌্যুনাল। রায়ে সন্তোষজনক না হলে ৩০ দিনের মধ্যে তিনি ‘নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে’ যেতে পারবেন। নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল ১২০ দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করবেন। সূত্র/ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ