নির্বাচন

ভোটারশূন্য ভোট কেন্দ্র!

ভোটারশূন্য ভোট কেন্দ্র!
ভোটারশূন্য ভোট কেন্দ্র!

ভোটার শুন্য প্রায় সব ভোটকেন্দ্র এমন পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচন। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ আসনের অন্তত ২৫টি কেন্দ্র ঘুরে এই চিত্র চোখে পড়েছে। এসব কেন্দ্রে ভোট পড়েছে তিন শতাংশেরও কম। তবে সকালে ভোটার উপস্থিতি কম হলেও দুপুর নাগাদ বাড়তে পারে বলে আশা করছেন বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা।

সকাল ৮টা ২০ মিনিটে নিউ মার্কেট বলাকা সিনেমা হল কেন্দ্রে গিয়ে দেখা গেছে প্রায় সবগুলো বুথই ফাঁকা। কোনো ভোটার নেই। ছয়টি বুথে কোনো ভোটই পড়েনি। তবে কেন্দ্রের সামনে নৌকার সমর্থকদের উপস্থিতি ছিলো বেশ লক্ষ্যনীয়।

এখন পর্যন্ত ধানমন্ডির ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কেন্দ্র থেকে এজেন্টদের মোবাইল ছিনিয়ে নিয়ে তাদেও বের করে দেওয়া হয়েছে। এছাড়া কাঠালবাগান খান হাসান স্কুল, নিউমার্কেট বলাকা সিনেমা হল কেন্দ্র, রায়ের বাজার হাই স্কুল কেন্দ্র রাজমশুর স্কুল, প্রগতি স্কুল কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি।

মনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটার উপস্থিতি একেবারে কম। সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ২৫৯৮ ভোটের মধ্যে ৬টি বুথে ভোট পড়েছে ৬৯টি। এ কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট দেখা যায়নি। সেখানকার দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, ‘ভোটারদের উপস্থিতি কম। যারা কেন্দ্রে আসছেন। তাদেরও সরকারি দলের লোকজন হুমকি-ধামকি দিচ্ছেন। ভোট দিয়ে কেন্দ্র থেকে ঘরে ফিরতে পারবেন না বলে ভোটারদের হুমকি দিচ্ছেন নৌকার সমর্থকরা’।

এদিকে ঢাকা কলেজ কেন্দ্রে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে কেন্দ্র ছেড়ে কাঠালবাগান এলাকায় চলে আসে ছাত্রদলের নেতা-কর্মীরা।

এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে কেন্দ্রে কেন্দ্রে হাত ধোয়ার ব্যবস্থা চোখে পড়েছে। বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার রাখা থাকলেও সেগুলোর কোনো কোনোটি অব্যবহৃত অবস্থায় দেখা গেছে।/ভোরেরকাগজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ