নির্বাচন

ঢাকা-১০ আসনে আ’লীগের শফিউল বিজয়ী, ভোট পড়েছে ৫.২৮%

ঢাকা-১০ আসনে আ’লীগের শফিউল বিজয়ী, ভোট পড়েছে ৫.২৮%
ঢাকা-১০ আসনে আ’লীগের শফিউল বিজয়ী, ভোট পড়েছে ৫.২৮%

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন।

নৌকা প্রতীক নিয়ে লড়াই করে শফিউল ১১৭টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১৫ হাজার ৯৫৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে মাত্র ৮১৭টি ভোট পেয়েছেন।

অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী হাজী মো. শাহজাহান (লাঙল প্রতীক) পেয়েছেন ৯৭টি ভোট।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই নির্বাচনে ৫ দশমিক ২৮ শতাংশ ভোট পড়েছে।

শনিবার রাতে ঢাকা টিচার ট্রেনিং কলেজের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কমকর্তা জি এম সাহাতাব উদ্দিন।

দেশে করোনাভাইরাসের ঝুঁকি ও তীব্র সমালোচনার মধ্যে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই আসনে (ধানমণ্ডি-কলাবাগান-নিউ মার্কেট-হাজারীবাগ) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ