নির্বাচন

ইসির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আজ

ইসির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আজ
ইসির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আজ

নির্বাচন কমিশনের (ইসি) সাক্ষাৎ করতে আজ বুধবার নির্বাচন ভবনে যাচ্ছে আওয়ামী লীগ। বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ইসিতে আসবে। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ নামে নতুন একটি আইন প্রণয়নে হাত দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে দলগুলোকে মতামত দিতে গত ৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তবে আওয়ামী লীগ সময় চাইলে সেটা ৩১ জুলাই পর্যন্ত বাড়ায় ইসি।

আসাদুজ্জামান জানান, এ বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। সে বিষয়টি নিয়েও আলোচনা করতে পারে দলটি।

নতুন দল নিবন্ধন আইনের খসড়ায় বেশকিছু শর্ত কঠোর এবং কোনোটা শিথিল করার প্রস্তাব করা হয়েছে। এ নিয়েই মতামত চেয়েছে ইসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ