নির্বাচন

‌চেয়ারম্যান প‌দে উপ-‌নির্বাচন

ধুনটের কালেরপাড়া উপ নির্বাচ‌নে ভোটগ্রহণ শুরু

ধুনটের কালেরপাড়া উপ নির্বাচ‌নে ভোটগ্রহণ শুরু
ধুনটের কালেরপাড়া উপ নির্বাচ‌নে ভোটগ্রহণ শুরু

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হ‌য়ে‌ছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থে‌কে এক যো‌গে ৯টি কে‌ন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত চল‌বে ভোট গ্রহণ। এরআ‌গে সকাল ৭টার ম‌ধ্যে কেন্দ্রগু‌লো‌তে ব্যালট পেপার পৌঁছা‌নো হয়ে‌ছে।

কা‌লেরপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান প‌দে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন (মোটরসাইকেল), তরিকুল ইসলাম (ঘোড়া) ও লিটন আহম্মেদ (আনারস)।

কান্তনগর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রিজাই‌ডিং অ‌ফিসার অরুন কুমার দেব নাথ ব‌লেন, সকাল ৭টার ম‌ধ্যে ভোট কে‌ন্দ্রে ব্যালট পেপার পৌঁছে‌ছে। আমরা সকল প্রার্থীর এ‌জেন্ট‌দের সাম‌নে ৫টি বু‌থে স্বচ্ছ ব্যালট বাক্স লক ক‌রে‌ছি। ঠিক সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু করা হ‌য়ে‌ছে।

অরুন কুমার দেব নাথ আরও ব‌লেন, সকাল ৯টার আ‌গেই ভোট কে‌ন্দ্রে ভোটার‌দের লম্বা লাইন দে‌খা গে‌ছে। বি‌শেষ ক‌রে ভোট গ্রহণ শুরুর দি‌কে ম‌হিলাদের উপ‌স্থি‌তি ‌ছি‌লে দেখার মত।

সকাল ৯টায় এই কে‌ন্দ্রে ভোটা‌ধিকার প্র‌য়োগ ক‌রে‌ছেন মোটরসাই‌কেল প্রতী‌কের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হো‌সেন শিপন।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী বলেন, কালেরপাড়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্য ২১ হাজার ৪৬৫ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ৫৮৮ জন এবং নারী ভোটার ১০ হাজার ৮৭৭ জন। অত্র ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, কালেরপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে ভোটগ্রহণ, জনগ‌ণের ভোটা‌ধিকার প্রয়ো‌গের নি‌শ্চিত করার ল‌ক্ষ্যে বি‌ভিন্ন উদ্যোগ গ্রহণ করা হ‌য়ে‌ছে। নির্বাচ‌নে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এবং ৩জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, র‌্যাব, পুলিশ, সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। / ভো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ