নির্বাচন

চলছে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ

চলছে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ
চলছে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ

প্রথম ধাপে দেশের ২৩ জেলার ২৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সবকটি পৌরসভায়ই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভাগুলোতে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ১৬০জন প্রার্থী।

প্রথম ধাপে প্রায় সোয়া ৬ লাখ ভোটার ২৪টি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দেবেন। এ ভোট নিয়ে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি কিছুটা শঙ্কাও রয়েছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।

২০১৫ সালের ৩০ ডিসেম্বর দলীয় প্রতীকে একযোগে দেশব্যাপী ২৩৪ পৌরসভায় নির্বাচন হলেও এবার চার ধাপে এ নির্বাচন হবে। ওই নির্বাচনে ২০ দলের প্রার্থীরা অংশ নিয়েছিলেন। ভোট পড়েছিল ৭৩ দশমিক ৯২ শতাংশ।

এবারে প্রথম ধাপে ২৪ পৌরসভায় ৬ লাখ ২৪ হাজার ৮০৭ জন ভোটার জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। তারা ২৪ জন মেয়র, ৭২ জন সংরক্ষিত কাউন্সিলর ও ২১৬ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত করবেন। এ নির্বাচনে তিন পদে মোট ১১৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মেয়র পদে ৯৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬৬ এবং সাধারণ কাউন্সিলর পদে ৮০১ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ