নির্বাচন

চতুর্থধাপে ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

চতুর্থধাপে ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি
চতুর্থধাপে ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

দেশে চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ভোট গ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভায় মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারি। ৩১টি পৌরসভা ইভিএমে আর ২৫টি ব্যালট পেপারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

আজ রোববার (৩ জানুয়ারি) এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

ইসির তফসিল অনুয়ায়ী প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোট হবে।

আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায় ২৫০ পৌরসভার মেয়র-কাউন্সিলরের মেয়াদ শেষ হচ্ছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ