নির্বাচন

হরিনাকুণ্ডুতে নৌকা প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম

হরিনাকুণ্ডুতে নৌকা প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম
হরিনাকুণ্ডুতে নৌকা প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম

ঝিনাইদহের হরিনাকুণ্ডু পৌরসভার জোড়া পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর হামলায় নৌকার প্রার্থীর এজেন্টকে কুপিয়ে জখম করা হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার আরিফ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার আরিফ বিশ্বাস জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামের লোকজন ভোটকেন্দ্রে ঢুকে নৌকার এজেন্ট সাগর আলীকে কুপিয়ে আহত করে। হামলায় আরও ৩ জন আহত হন। পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেসময় ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। পরে আবার শুরু হয়। আহত সাগরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ