নির্বাচন

লক্ষ্মীপুর-২-এ জিতলেন নৌকার নুরউদ্দিন চৌধুরী

নুরউদ্দিন চৌধুরী ওরফে নয়ন
নুরউদ্দিন চৌধুরী ওরফে নয়ন

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরউদ্দিন চৌধুরী ওরফে নয়ন জিতেছেন। সোমবার (২১ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু। চলে বিকেল ৪টা পর্যন্ত। উপনির্বাচনটি সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতীক নিয়ে নুরউদ্দিন চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট।

কুয়েতে মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ড দেন দেশটির আদালত। সংসদ সদস্য শহিদ ইসলাম ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় ২২ ফেব্রুয়ারি আসনটি পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সদর উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত লক্ষ্মীপুর-২ আসন। এখানে মোট ভোটার ৪ লাখ ২৯ হাজার ৬৩ জন। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ