নির্বাচন

৯ উপজেলায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগ

আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচনে মনোনয়ন দিয়েছে। দেশের বিভিন্ন জেলার ৯টি উপজেলা ও ১টি পৌরসভায় আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে দলটির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৯টি উপজেলা ও ১টি পৌরসভায় উপ-নির্বাচনে মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। এছাড়া কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের প্রার্থীও ঘোষণা করা হয়।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

এছাড়া যশোর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদে মো. সামসুল ইসলাম ভূঁইয়া, নরসিংদীর সদর উপজেলা পরিষদে আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদে মো. রকিবুল হাসান শিবলী, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদে মো. রাব্বানী জব্বার, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভানু লাল রায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদে নাছরিন জাহান চৌধুরী, ফেনীর সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

পাশাপাশি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মো. অয়েজ উদ্দিন বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলের উপ-নির্বাচনে মো. জিয়াউল হককে মনোনয়ন দেয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ