নির্বাচন

মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় একজন নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২১ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ইউনিয়নের খাসকান্দি ও ছোট মোল্লাকান্দি এলাকায় এসব ঘটনা ঘটে।

এ হামলায় গুলিবিদ্ধ হয়েছেন নৌকা প্রতীকের পাঁচ সমর্থক।

হামলায় ককটেল বিস্ফোরণে সময় আতঙ্কে স্ট্রোক করে আবদুল হক (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার স্বজনদের দাবি, মারধর করে হত্যা করা হয় আবদুল হককে। নিহত আবদুল হক স্থানীয় মঞ্জিল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল চরকেওয়ার ইউনিয়নে। রোববার (২১ নভেম্বর) রাতে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকরা অতর্কিত হামলা চালায় নৌকার প্রার্থী আফসারউদ্দিন ভূঁইয়ার সমর্থকদের ওপর। হামলা চলে ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি এলাকায়। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। ভাঙচুর চালায় অর্ধশতাধিক ঘরবাড়িতে। এ সময় হামলায় নৌকার সমর্থক শরীফ, সাইফুল, নাজমুল, বাবু হালদার, মনির ও রমজান গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।

এদিকে নৌকার প্রার্থী আফসারউদ্দিন ভূঁইয়ার সমর্থকদের ওপর স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আক্তারুজ্জামান জীবনের সমর্থকদের হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ